ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জার্মানিকে হারানোর পর ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা 

UttorbongoBD
June 26, 2026 7:05 pm
Link Copied!


বিশ্বকাপের গ্রুপ পর্বে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার পর শুক্রবার দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘সমালোচনা, অপমান ও কঠিন সময় পেরিয়েও খেলোয়াড় এবং কোচ যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, তার জন্য তাদের ধন্যবাদ। তারা পুরো দেশকে অসাধারণ এক আনন্দ উপহার দিয়েছেন। আগামীকাল (শুক্রবার) ছুটি।’

গ্রুপ ‘ই’-এর শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না ইকুয়েডরের। এর আগে তারা আইভরি কোস্টের কাছে হেরেছিল এবং কুরাসাওয়ের সঙ্গে ড্র করেছিল।

নিউ ইয়র্কের দর্শকপূর্ণ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই জার্মানির কাছে গোল হজম করে ইকুয়েডর। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় দক্ষিণ আমেরিকার দলটি। এই জয়ে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এরই মধ্যে নকআউট নিশ্চিত করেছিল জার্মানি। অন্যদিকে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে গ্রুপের রানার্সআপ হয়েছে আইভরি কোস্ট। আর সেরা আট তৃতীয় স্থান অর্জনকারী দলের একটি হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে ইকুয়েডর। এর আগে ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ ষোলোয় উঠেছিল তারা।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html