ঢাকাFriday , 26 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

UttorbongoBD
June 26, 2026 9:35 pm
Link Copied!


রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেট ভবনের একটি কক্ষ থেকে ফারা ফেরদৌস (৩২) নামে নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) মরদেহ উদ্ধার করে পুলিশ। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার ওই কক্ষ থেকে আশপাশের রুমের লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে শাহবাগ থানা-পুলিশ মৃতের বোন নুজুলা ফেরদৌসকে এনে তার উপস্থিতে ওই কক্ষ থেকে খাটের ওপর বসা, টেবিলে মাথা রাখা মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।  

মৃতের স্বজনদের বরাদ দিয়ে এসআই একরামুল হক জানান, ফারা ফেরদৌস দির্ঘদিন ধরে ওই ভবনে ভাড়া থেকে বিএসএমএমইউ (পিজি হাসপাতালে) কার্ডিও ভাসকোলার কোর্স করছিলেন। তিনি ছিলেন ৩৯তম বিসিএস। গত ২৬ জুন বোনের সঙ্গে ফারার সর্ব শেষ কথা হয়। এরপর আর কারও সংঙ্গে যোগাযোগ হয়নি।  

খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রামের বাসিন্দা মো. আ. রশিদের মেয়ে সারা ফেরদৌসি।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html