ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সিলেট আমার শ্বশুরবাড়ি হলে আরও ভালা রাস্তা বানাইতাম: নাসীরুদ্দীন পাটওয়ারী


June 27, 2026 9:20 am
Link Copied!


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সবাই বলেন, সিলেটিরা নাকি শুধু লন্ডনে গিয়ে টাকা কামায়। আপনাদের এলাকায় এসেছি, অথচ অত উন্নয়ন কিন্তু দেখি নাই। এ উন্নয়ন কর্মকাণ্ডে কিন্তু আপনাদের হাত দিতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর (তারেক রহমান) শ্বশুরবাড়ি কিন্তু সিলেটে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, শ্বশুরবাড়ির এলাকা হিসেবে অন্তত সিলেটের উন্নয়ন করবেন। আসার সময় রাস্তাঘাটের অবস্থা দেখি খুবই নাজুক। আমার শ্বশুরবাড়ি হইলে আরও ভালা রাস্তা বানাইতাম। এইখানে শমশেরনগরে একটা এয়ারপোর্ট আছে, এইটা বন্ধ আছে। এইটা চালু করতে হবে।’

শুক্রবার (২৬ জুন) বিকালে মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট বাজারে সীমান্ত হত্যার প্রতিবাদে সমাবেশে তিনি এ কথা বলেন। এনসিপির মৌলভীবাজার জেলা কমিটি এ সমাবেশের আয়োজন করে।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি তরুণ মুজিব আলীর কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘২১ বছরের একটা যুবক (মুজিব) তার বাসায় গিয়েছি। ১২ মাসের একটা বাচ্চা, আর ১৯ মাসের আরেকটা বাচ্চা, আরেকটা বাচ্চা আসবে, যাকে বিএসএফ হত্যা করেছে। আপনারা কি সীমান্ত হত্যার বিচার চান না? সীমান্ত হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।’

তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘যদি কেউ চাঁদাবাজি করে থাকে, তাকে পুলিশে ধরিয়ে দেবেন, যদি কেউ জমি দখল করতে আসে, তাকে পুলিশে ধরিয়ে দেবেন। যদি কেউ সন্ত্রাসী কার্যক্রম করে থাকে, তাকে পুলিশে ধরিয়ে দেবেন। তরুণ প্রজন্ম আপনারা এই কুলাউড়াবাসীকে রক্ষা করবেন। আপনারা যদি দাঁড়িয়ে যান, সারা বাংলাদেশ দাঁড়িয়ে যাবে।’

বিকাল ৫টার দিকে জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে সংগঠনটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদী প্রমুখ বক্তব্য দেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html