ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জয়ার চোখে জল! ট্রেলারে ‘আজও অর্ধাঙ্গিনী’, মুক্তি ১০ জুলাই


June 27, 2026 10:20 am
Link Copied!


দাম্পত্যের জটিল টানাপোড়েন, অতীত আর বর্তমানের মনস্তাত্ত্বিক যুদ্ধ নিয়ে ওপার বাংলায় আবারও ঝড় তুলতে প্রস্তুত জয়া আহসান। কৌশিক গঙ্গোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

আর পুরো ট্রেলার জুড়ে সূক্ষ্ম এক্সপ্রেশন আর সংলাপে যিনি সবচেয়ে বেশি আলো কেড়ে নিলেন, তিনি দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া। ‘মেঘনা’ চরিত্রে তাঁর প্রত্যাবর্তন এককথায় অনবদ্য।

প্রকাশিত ট্রেলারে দেখা যায়, আগের ছবির রেশ ধরে জয়া আহসান (মেঘনা) এবং কৌশিক সেনের (সুমন) দাম্পত্যে এসেছে এক বড়সড় ফাটল। বিয়ের পরেও মেঘনার সংসারে সুখ নেই; বরং অতীত, অবিশ্বাস আর মানসিক নির্যাতন গ্রাস করেছে তাদের জীবনকে।

চলচ্চিত্রের দৃশ্যে জয়া ও চূর্ণী গাঙ্গুলি
ভিডিওটিতে জয়ার কিছু দৃশ্য দর্শকদের গায়ে কাঁটা দেবে। বিশেষ করে যখন তিনি অসহায় কিন্তু দৃঢ় কণ্ঠে সুমনের প্রাক্তন স্ত্রী শুভ্রার (চূর্ণী গঙ্গোপাধ্যায়) কাছে গিয়ে দাঁড়ান এবং নিজের ভাঙতে বসা সংসার বাঁচাতে এক অদ্ভুত আর্জি জানান। 

জয়া আহসানের চোখের জল, গলার অপরাধবোধ এবং একই সাথে নিজের আত্মসম্মান বাঁচানোর যে আকুতি—তা ট্রেলারটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। কলকাতার এক বনেদি পরিবারের প্রাক্তন-বর্তমানের জটিল সমীকরণে নিজেকে টিকিয়ে রাখার লড়াইয়ে জয়া তাঁর অভিনয়ে এক অসাধারণ পরিপক্বতা ফুটিয়ে তুলেছেন।

চলচ্চিত্রের দৃশ্য
‘অর্ধাঙ্গিনী’র প্রথম পর্বের মতোই এবারও মূল আকর্ষণ জয়া আহসান ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি সংঘাত। তবে এবার সমীকরণ কিছুটা উল্টো। এবার জয়ার চরিত্র ‘মেঘনা’ নিজেই এসেছে শুভ্রার সাহায্য চাইতে। ট্রেলারে জয়ার সংবেদনশীল অভিনয় এবং চূর্ণীর ধারাল ব্যক্তিত্বের যে যুগলবন্দি দেখা গেছে, তা এক মুহূর্তের জন্যও চোখ ফেরাতে দেয় না। জয়া যেন আবারও বুঝিয়ে দিলেন, কেন তিনি দুই বাংলার পরিচালকদের এত প্রিয় এবং কেন মেঘনা চরিত্রটি কেবল তাঁর জন্যই মানায়।

ট্রেলার লঞ্চের পর জয়া আহসান অকপটে স্বীকার করেছেন তাঁর এই চরিত্রটি হয়ে ওঠার পেছনের মানুষদের কথা। তিনি বলেন, “কৌশিকদা এবং চূর্ণীদি না থাকলে পর্দায় মেঘনা হয়ে উঠতে হয়তো পারতাম না।” অন্যদিকে ট্রেলারে জয়ার চরিত্রের সমান্তরালে দেখা গেছে নতুন সংযোজন ইন্দ্রাশীষ রায়কেও।

চলচ্চিত্রের দৃশ্য
তিনি কি মেঘনার এই চরম মানসিক অশান্তির দিনে শুধুই এক বন্ধু, নাকি তাঁর জীবনে নতুন কোনো মোড় নিয়ে আসবেন? জয়া-ইন্দ্রাশীষের এই রসায়নও গল্পে নতুন এক রহস্যের ইঙ্গিত দিচ্ছে।

সব মিলিয়ে ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলারটি দেখার পর এটুকু নিশ্চিত করে বলাই যায়, আগামী ১০ই জুলাই বড় পর্দায় জয়া আহসান তাঁর অভিনয়ের আরও একটি মাস্টারক্লাস উপহার দিতে চলেছেন। সম্পর্কের এই কঠিন দলিল এবং আমাদের এপার বাংলার জয়ার এই অসামান্য পারফরম্যান্স দেখতে এখন মুখিয়ে আছেন দুই বাংলার দর্শকরাই।

চলচ্চিত্রটির ট্রেলার





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html