ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নবায়নযোগ্য জ্বালানিতে গতি, দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদারের ঘোষণা


June 28, 2026 8:55 pm
Link Copied!


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকার ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য বাস্তবায়নে বেসরকারি বিনিয়োগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। একইসঙ্গে দীর্ঘদিনের গ্যাস সংকট কাটাতে স্থল ও সমুদ্রে নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে এবং চলতি বছরের নভেম্বরের মধ্যেই আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।

রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম অীধবেশনের ১৭তম দিন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ খাতে ব্যবহৃত যন্ত্রাংশ ও ব্যাটারির ওপর শুল্ক অব্যাহতি এবং ২০৩১ সাল পর্যন্ত কর-ছুটির (ট্যাক্স হলিডে) সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে এবং নবায়নযোগ্য জ্বালানি খাত দ্রুত সম্প্রসারিত হবে। সৌরবিদ্যুতের পাশাপাশি বায়ু ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনেও বিনিয়োগ উৎসাহিত করা হবে।

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্যাস ও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো স্ট্যান্ডবাই সক্ষমতা হিসেবে চালু রাখতে হবে। কারণ আবহাওয়া ও মৌসুমি পরিবর্তনের কারণে সৌরবিদ্যুৎ সবসময় সমানভাবে পাওয়া যায় না।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html