ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শহীদ ছেলের ‘অনুদানের টাকায়’ বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়


June 29, 2026 12:55 pm
Link Copied!


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক শিক্ষার্থীর সরকারি অনুদানের টাকা দিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ নিয়ে চলছে সমালোচনার ঝড়।

আব্দুল মতিন (৫০) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন তার প্রথম স্ত্রী মমতাজ বেগম। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

স্থানীয়রা জানান, আব্দুল মতিন উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের বাসিন্দা। তার ছেলে শেখ শাহরিয়ার বিন মতিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হন। গুলি ডান চোখের পাশ দিয়ে ঢুকে মাথা ভেদ করে বের হয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু হয়।

মমতাজ বেগম অভিযোগ করে জানান, ২৯ মে সাত লাখ টাকা কাবিন এবং সোয়া পাঁচ লাখ টাকার গহনা দিয়ে তার অনুমতি ছাড়াই স্বামী আব্দুল মতিন দ্বিতীয় বিয়ে করেন। এসব খরচ শহীদ ছেলে শেখ শাহরিয়ার বিন মতিনের জন্য পাওয়া সরকারি অনুদান থেকে ব্যয় করা হয়েছে।

মমতাজ বেগম আরও জানান, ছেলের মৃত্যুর পর থেকেই আব্দুল মতিন দ্বিতীয় বিয়ে করার জন্য তাকে চাপ দিচ্ছিলেন। বংশ রক্ষার কথা বলে তিনি বারবার বিয়ের কথা তুলতেন। ছেলের মৃত্যুর পর বিভিন্ন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বললেও আব্দুল মতিন তা শোনেননি। দুই পরিবার চালানোর মতো আর্থিক সামর্থ্যও তার নেই।

অভিযোগের বিষয়ে আব্দুল মতিন জানান, বংশ রক্ষার জন্য এবং মায়ের অনুরোধে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। বিয়ের আগে প্রথম স্ত্রীর সম্মতিও নিয়েছিলেন বলে দাবি করে আরও জানান, আলফা গ্রুপের মতিঝিল শাখায় দীর্ঘদিন ধরে সেলস ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। নিজের আয়-রোজগার এবং সামর্থ্যেই তিনি বিয়ে করেছেন, শহীদ সন্তানের সরকারি অনুদানের টাকায় নয়।

দ্বিতীয় বিয়ের পর পারিবারিক বিরোধের বিষয়ে আব্দুল মতিন জানান, বিষয়টি সমঝোতার মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে। তবে দ্বিতীয় স্ত্রীর পরিচয় প্রকাশ করতে রাজি হননি তিনি।

এদিকে, শহীদ ছেলের সরকারি অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ের খবর ছড়িয়ে পড়লে সারা দেশেই এই নিয়ে চলছে তোলপাড়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর সমন্বয়কারী অলিউল্লাহ জানান, শাহরিয়ার বিন মতিনের বাবার দ্বিতীয় বিয়ের বিষয়টি তিনি শুনেছেন। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। চাইলে তাকে নিয়েই সংসার চালিয়ে যেতে পারতেন। শহীদ ছেলের সরকারি অনুদানের অর্থে দ্বিতীয় বিয়ে করে সমালোচনার সুযোগ করে দিয়েছেন তিনি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html