ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু


June 29, 2026 2:15 pm
Link Copied!


রাজশাহী মহানগরীতে লোডশেডিংয়ের সময় ছাদে উঠে অসাবধানতাবশত নিচে পড়ে এক কলেজছাত্রের  মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুন) দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থীর নাম আখতারুজ্জামান (১৮)। তিনি রাজশাহী মহানগরীর মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাবার নাম আসাদুজ্জামান। তাদের স্থায়ী বাড়ি রাজশাহীর পবা থানায়।

জানা গেছে, রাজপাড়া থানা এলাকায় মো. আমিনুল ইসলামের তিনতলা বাড়ির নিচতলায় আখতারুজ্জামানের পরিবার ভাড়া থাকেন। গত দুই-তিন দিন ধরে তার মা বাসায় ছিলেন না।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে বাসায় বিদ্যুৎ না থাকায় আখতারুজ্জামান ভবনের ছাদে ওঠেন। ধারণা করা হচ্ছে, ছাদের এক কোনায় বসে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত তিনি দুই ভবনের মাঝখানের ফাঁকা অংশে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।

তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ বর্তমানে রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html