ঢাকাMonday , 29 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ থেকে  বিদায়: সৌদি ফুটবল ফেডারেশন সভাপতির পদত্যাগ


June 29, 2026 4:25 pm
Link Copied!


বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল-মিসেহাল।

‘এইচ’ গ্রুপে দুই ড্র ও এক হারে মাত্র দুই পয়েন্ট নিয়ে তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করেছে সৌদি আরব। উরুগুয়ের সঙ্গে ১-১ এবং কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করলেও স্পেনের কাছে ৪-০ গোলে হারে তারা।

রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল-মিসেহাল লিখেছেন, ‘বিশ্বকাপের পরবর্তী পর্বে জাতীয় দলকে তুলতে না পারা আমাদের প্রত্যাশার সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। এর পূর্ণ দায়ভার আমি নিচ্ছি। যারা আমাদের দলকে আরও ভালো অবস্থানে দেখতে চেয়েছিলেন, তাদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘দায়িত্ববোধ থেকেই নতুন একটি অধ্যায় শুরুর সুযোগ করে দেওয়া প্রয়োজন। তাই বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্বে না থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

গত সাত বছর ধরে সৌদি ফুটবল ফেডারেশনের নেতৃত্বে ছিলেন আল-মিসেহাল। তার নেতৃত্বেই ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পায় সৌদি আরব। 

এবার টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলেছিল দেশটি। তবে মার্চে প্রস্তুতি ম্যাচগুলোতে হতাশাজনক ফলের কারণে ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে বরখাস্ত করা হয়। ইতালিয়ান কোচ রবার্তো মানচিনির উত্তরসূরি হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পরও শেষ পর্যন্ত দলকে সাফল্য এনে দিতে পারেননি তিনি।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html