ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হামের মধ্যেই ডেঙ্গুর হানা, ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু

UttorbongoBD
June 29, 2026 6:35 pm
Link Copied!


হামের প্রাদুর্ভাবে ডেঙ্গুর হানা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া পাঁচ জনের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।  

দেশজুড়ে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যেই এবার নতুন আতঙ্ক হিসেবে জেঁকে বসছে ডেঙ্গু। একদিকে শিশুদের মধ্যে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে, অপরদিকে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ ও প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী।

একই সময়ে নতুন করে আরও ১২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ৩৭, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহে ২ এবং রাজশাহী বিভাগে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটিতে ১৬ এবং দক্ষিণ সিটিতে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

চলতি বছর ডেঙ্গুতে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। এই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ৯২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৪৫৫ জন।  





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html