ঢাকাTuesday , 30 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক স্বল্পমেয়াদি ‘সুকুক’ ইস্যু 


June 29, 2026 11:40 pm
Link Copied!


দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২৭৩ দিন মেয়াদি শরিয়াহভিত্তিক ‘বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক’ (বিজিআইএস) সফলভাবে ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক। ৫ হাজার কোটি টাকার এই সুকুকের বিপরীতে শরিয়াহভিত্তিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যক্তি বিনিয়োগকারীদের কাছ থেকে অভাবনীয় সাড়া পাওয়া গেছে। ঘোষিত ইস্যু মূল্যের বিপরীতে প্রায় ৫৬ হাজার ৬০৭ কোটি ৬৭ লাখ টাকার বিড জমা পড়েছে, যা মূল লক্ষ্যমাত্রার চেয়ে ১০ দশমিক ২৯ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “অগ্রাধিকারভিত্তিক গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২-এর অর্থায়নের বিপরীতে প্রথম স্বল্পমেয়াদি বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের নিলাম গতকাল ২৮ জুন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ৫ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ২৭৩ দিন মেয়াদি সুকুক বার্ষিক ৯ দশমিক ২৫ শতাংশ ইজারা (রিটার্ন) হারে ইস্যু করা হয়। নিলামে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কনভেনশনাল ব্যাংকের ইসলামিক উইন্ডো এবং ব্যক্তি বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন।” 

বাংলাদেশ ব্যাংক জানায়, সুকুক বরাদ্দের পুরো প্রক্রিয়া তাদের নিজস্ব সফটওয়্যার শরিয়াহ সিকিউরিটি মডেলের (এসএসএম) মাধ্যমে সম্পন্ন হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বল্পমেয়াদি এই সুকুক চালুর ফলে শরিয়াহভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এটি তাদের স্ট্যাটিউটরি লিকুইডিটি রিজার্ভ (এসএলআর) সংরক্ষণে সহায়ক হবে এবং প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি (আই বি এল এফ) সুবিধা গ্রহণের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। 

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য এ পর্যন্ত ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড ও সুকুক ইস্যুর মাধ্যমে মোট ২৭১টি সফল বিডের বিপরীতে প্রায় ৮৭ দশমিক ৩৭ কোটি টাকার সিকিউরিটিজ বরাদ্দ দেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের মতে, দীর্ঘমেয়াদি সুকুকের পাশাপাশি স্বল্পমেয়াদি সুকুক চালু হওয়ায় শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। বাসস। 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html