ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ডাচদের কোচের পদ ছাড়লেন কোম্যান


July 1, 2026 12:45 pm
Link Copied!


বিশ্বকাপের শেষ ৩২ থেকে মরক্কোর কাছে হেরে বিদায় নেওয়ার পর নেদারল্যান্ডসের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন রোনাল্ড কোম্যান।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে কোম্যান বলেছেন, ‘গত রাতে আমি নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

ব্যর্থতার কথা স্বীকার করে তিনি বলেছেন, ‘এই বিশ্বকাপে ইতিহাস গড়ার স্বপ্ন আমরা সবাই দেখেছিলাম। কিন্তু সেই লক্ষ্য পূরণ করতে পারিনি। এর চেয়ে বেশি হতাশ আর কেউ নয়, সবচেয়ে বেশি হতাশ আমিই। প্রধান কোচ হিসেবে শেষ পর্যন্ত সব দায়িত্ব আমার কাঁধেই বর্তায়।’

এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডসকে অন্যতম সম্ভাবনাময় দল হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে মন্টেরেতে অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে মরক্কোর কাছে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় ডাচরা। অতিরিক্ত সময় শেষে ম্যাচের ফল ছিল ১-১।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html