ঢাকাWednesday , 22 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপে ম্যাচ শেষেই ইরান দলকে ছাড়তে হবে আমেরিকার মাটি, মার্কিন বিধিনিষেধ 

UttorbongoBD
June 7, 2026 3:20 am
Link Copied!


আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরান জাতীয় ফুটবল দলের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ম্যাচগুলোর দিনই ইরান দলকে মার্কিন মাটিতে প্রবেশ করতে হবে এবং খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই দিনই সেদেশ ত্যাগ করতে হবে। মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরা। 

তেহরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি চলমান সংঘাত ও উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই বৈরী পরিস্থিতির কারণে ইরান দল তাদের পূর্বনির্ধারিত ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের টুসন শহর থেকে সরিয়ে বর্তমানে মেক্সিকোতে নিতে বাধ্য হয়েছে। তারা এখন মেক্সিকোকে বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করছে। 

ভিসা সংক্রান্ত এই কঠোর বিধিনিষেধের ব্যাখ্যা দিয়ে মেক্সিকোতে নিযুক্ত ইরানের দূত আবুলফজল পাসান্দিদেহ সাংবাদিকদের বলেন, “আমাদের কেবল ম্যাচের দিন সকালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং খেলা শেষ করে সেই দিনই আমাদের মার্কিন মাটি ত্যাগ করতে হবে।” 

চলতি ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের তিনটি ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটল শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে প্রতিটি ম্যাচের দিনই ইরান দলকে মেক্সিকো থেকে উড়ে গিয়ে ম্যাচ খেলে আবার ওই রাতেই মেক্সিকোতে ফিরে আসতে হবে। 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html