ঢাকাTuesday , 28 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা, নিন্দা জানালো সৌদি আরব

UttorbongoBD
June 7, 2026 6:15 am
Link Copied!


বাহরাইন ও কুয়েতের ওপর ইরানের সাম্প্রতিক হামলার ঘটনাকে ‘তীব্র ভাষায়’ নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। খবর আল-জাজিরা। 

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের এই আকস্মিক হামলাকে ‘বিদ্বেষমূলক’ আখ্যা দিয়ে বলেছে, এই হামলা উপসাগরীয় দুই দেশের সার্বভৌমত্বকে চরমভাবে লঙ্ঘন করেছে। একই সঙ্গে এই হামলা ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি’। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, “ইরানের এই ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে, যা পুরো অঞ্চলকে একটি বড় ধরনের সংকটের দিকে ঠেলে দিচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।” 

সৌদি আরব এই সংকটে আক্রান্ত দুই দেশের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। মন্ত্রণালয় যোগ করেছে যে, বাহরাইন ও কুয়েত তাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষার্থে যেকোনও ধরনের পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করলে, রিয়াদ তার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছে। 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html