ঢাকাMonday , 6 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু


July 6, 2026 11:20 am
Link Copied!


ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতের তারে জড়িয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার চারতলা মহরমপাড়া এলাকার সৌদি প্রবাসী আলম মিয়ার ছেলে চাঁন বাদশা (৮) এবং তালশহর দক্ষিণপাড়া এলাকার নিয়াজ বাড়ির নাসিম মিয়ার ছেলে রিয়ান নিয়াজ (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে কয়েকজন শিশু একসঙ্গে মাদ্রাসার সামনের মাঠে ফুটবল খেলার পর পাশের একটি পুকুরে গোসল করতে নামে। সে সময় পুকুরে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই শিশু গুরুতর আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ছাড়াও আরও একজন শিশু তাদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তবে সে শঙ্কামুক্ত। এ ঘটনার পর নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ বিষয়ে আশুগঞ্জ থানার পরিদর্শক তদন্ত আবু হেনা মো. মোস্তফা রেজা বলেন, ‘ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে মাদ্রাসার পাশের পুকুরে পড়েছিল। মাদ্রাসার  শিশুরা ফুটবল খেলে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলে দুই শিশুর  মৃত্যু হয়। আহত হয় অপর শিশু। তবে আহত শিশু শঙ্কামুক্ত।’

এদিকে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায়, নিহত শিশুদের মরদেহ ঘটনার পরপরই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি জানান, পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html