ঢাকাMonday , 6 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সরকার ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা চলছে: শামসুজ্জামান দুদু 


July 6, 2026 6:10 pm
Link Copied!


একটি বিশেষ মহল সরকার ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এই বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমে এসব অপপ্রচার মোকাবিলা করা সম্ভব বলেও তিনি জানান।   

সোমবার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ২০১১ সালে ৬ জুলাই জাতীয় সংসদের সামনে তৎকালীন বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

শামসুজ্জামান বলেন, “অতীতে বিএনপির সভা-সমাবেশ করা ছিল অত্যন্ত কঠিন। সভা শেষে কে বাড়ি ফিরবেন আর কে কারাগারে যাবেন, সেই অনিশ্চয়তার মধ্যেও নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে গেছেন।” 

২০১১ সালে জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার প্রসঙ্গ তুলে সাবেক এই সংসদ সদস্য বলেন, “প্রকাশ্যে একজন সংসদ সদস্যের ওপর এমন হামলা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ন্যক্কারজনক ঘটনা। ওই হামলার বিচার হলে গণতন্ত্রের পূর্ণ বিকাশের প্রতিফলন দেখা যাবে।” 

তিনি বলেন, “ব্যক্তিগত মান-অভিমান বা পাওয়া না পাওয়ার হিসাবের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া জরুরি। দেশকে সমৃদ্ধ করা, কৃষক-শ্রমিকের পাশে দাঁড়ানো, বেকারত্ব দূর করা এবং আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে আরও সুসংহত করতে হবে।” 

এসময় তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন, “দেশকে সমৃদ্ধ করতে হলে গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে। কৃষক, শ্রমিক ও বেকারদের সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।” একই সঙ্গে দেশে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখার ওপর জোর দেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, “দেশের উন্নয়ন, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিকল্প নেই।” 

এসময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাম্মী আক্তার, আয়োজক সংগঠনের সভাপতি এ বি এম ফারুক, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন ও ইসমাইল হোসেন সিরাজীসহ প্রমুখ। 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html