ঢাকাMonday , 6 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হাতের ট্যাটুতে খুললো ক্ষতবিক্ষত লাশের রহস্যের জট, ৬ সপ্তাহ পর ৩ খুনি গ্রেফতার


July 6, 2026 8:45 pm
Link Copied!


চেহারা বিকৃত করে দেওয়ায় চেনার কোনও উপায় ছিল না। তবে হাতের একটি ট্যাটু দেখে শেষ পর্যন্ত উদ্ধার হলো ভারতের দিল্লির যমুনা খাদার এলাকায় উদ্ধার হওয়া এক যুবকের লাশের পরিচয়। আর সেই সূত্র ধরেই দীর্ঘ ছয় সপ্তাহের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে পুলিশ গ্রেফতার করেছে প্রতিশোধমূলক এই হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে।

দিল্লি পুলিশ জানায়, গত ২১ মে ওয়াজিরাবাদের যমুনা খাদার এলাকা থেকে উত্তর দিল্লির নেহরু বিহারের বাসিন্দা চন্দন সাইনি (৩৪) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। নিহত চন্দনের মুখে গুরুতর আঘাতের চিহ্ন থাকায় তাকে চেনার উপায় ছিল না। তবে তদন্তকারীরা তার হাতে দুটি নাম এবং একটি প্রতীক সংবলিত একটি ট্যাটু দেখতে পান। সেই ট্যাটুর ছবি স্থানীয়ভাবে ছড়িয়ে দেওয়ার পর চন্দনের পরিচয় শনাক্ত হয়। খোঁজ নিয়ে জানা যায়, চন্দন স্থানীয় তিমারপুর থানার তালিকাভুক্ত অপরাধী ছিলেন এবং তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের পাঁচটি মামলা ছিল।

হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখতে পায়, ২০ ও ২১ মে-র মধ্যবর্তী রাতে চন্দন নিজের ইচ্ছায় একটি অটোরিকশায় চড়ে কয়েকজনের সঙ্গে রওনা হন। এরপর চন্দনের সহযোগী সুরজিতের কাছ থেকে পুলিশ জানতে পারে, চন্দনের সঙ্গে তরুণ ওরফে তন্নি নামের এক ব্যক্তির পুরোনো শত্রুতা ছিল। হত্যাকাণ্ডের দুই দিন আগে গত ১৮ মে চন্দন ও তার সহযোগীরা তরুণের ভাই সৌরভকে মারধর ও অপহরণের চেষ্টা করেছিলেন। সেই প্রতিশোধ নিতেই তরুণ তার ভাই সানি মহাজন এবং বন্ধু ধীরাজকে নিয়ে চন্দনকে খুনের পরিকল্পনা করেন। তারা মদ খাওয়ার বাহানায় চন্দনকে অটোরিকশায় তুলে নেন এবং ভেতরেই মারধর করে যমুনা খাদারের জঙ্গলে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেন।

ডিপুটি কমিশনার অব পুলিশ (নর্থ) রাজা বান্থিয়া জানান, হত্যাকাণ্ডের পর আসামিরা গ্রেফতার এড়াতে মুম্বাই, অমৃতসর, জম্মুর কাটরা, হরিদুয়ার ও গাজিয়াবাদের লোনিসহ বিভিন্ন রাজ্যে পালিয়ে বেড়াতেন। তারা মূলত বিভিন্ন গুরুদ্বারে আশ্রয় নিয়ে আত্মগোপন করেছিলেন। গ্রেফতার হওয়ার মাত্র ১০ দিন আগে তারা দিল্লিতে ফিরে চাঁদনি চকের সিস গঞ্জ সাহিব গুরুদ্বারের কাছে আশ্রয় নেন। গত ৫ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে ধীরাজকে গাজিয়াবাদের লোনি থেকে এবং পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর দিল্লির একটি মর্গ থেকে মূল পরিকল্পনাকারী তরুণ ও সানিকে গ্রেফতার করে।

সূত্র: ইন্ডিয়া টুডে





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html