ঢাকাMonday , 6 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আড়াল ভাঙছেন বুবলি, সন্তান কোলে রেখেই ফিরছেন ক্যামেরার সামনে


July 6, 2026 10:00 pm
Link Copied!


মাতৃত্বের খবরে আলোচনায় এসেছিলেন চিত্রনায়িকা বুবলি। তবে, তারপর তার আর কোনও খোঁজ মেলেনি। ঈদে চলচ্চিত্র মুক্তি হলেও বুবলিকে দেখা যায়নি প্রচারণায় কিংবা প্রকাশ্যে। জানা যায়, নবজাতক কন্যাসন্তানকে নিয়ে দেশেই আছেন শাকিব খানের দুই সন্তানের জননী।

অবশেষে জানা গেল, মাতৃত্বে ডুবে থাকলেও সিনেমাকে ভোলেননি এ নায়িকা। 

আসছে সেপ্টেম্বরেই জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ চলচ্চিত্রের মাধ্যমে শুটিংয়ে ফিরছেন চিত্রনায়িকা বুবলি। চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ।

এ প্রসঙ্গে নির্মাতা জাহিদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, “বুবলির সঙ্গে কথা হয়েছে। ওর শারীরিক অবস্থা কিছুটা পরিবর্তন সাপেক্ষে সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরবে বলে কথা দিয়েছে বুবলি।”

পুরান ঢাকার সংস্কৃতি তুলে ধরতে নির্মিত হতে যাচ্ছে ঢাকাইয়া দেবদাস। এতে শিয়া যুবকের চরিত্রে অভিনয় করবেন আদর আজাদ। অন্যদিকে, সুন্নি তরুণীর চরিত্রে দেখা যাবে বুবলিকে। শুধু তাই নয়, উর্দু ভাষায়ও তাদের কথা বলতে দেখা যাবে এ চলচ্চিত্রে। 

নির্মাতা বলেন, “বুবলি যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছুটা দিন সময় নেবেন, তাই আমরা এর মধ্যে অন্যান্য অংশের শুটিংগুলো শুরু করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য পুরান ঢাকাকে নিয়ে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করা।”

নামে বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্রের পরিচয় মিললেও এটি প্রথমত আন্তর্জাতিক উৎসবগুলোকে লক্ষ্য করে নির্মিত হচ্ছে। তারপর দেশে মুক্তির পরিকল্পনা জানালেন জাহিদ হোসেন। তার পিতা নাসির হোসেন বিখ্যাত গবেষণা গ্রন্থ ‘কিংবদন্তি ঢাকা’র রচয়িতা। পুরান ঢাকার বাসিন্দা হওয়ায় গল্পে পাওয়া যাবে এ অঞ্চলের সত্যিকারের ভাষা-সংস্কৃতি ও গল্প।  





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html