ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সিংহের পিঠে ট্রাম্প ও নিজের প্রতি আত্মপ্রেমের নতুন এআই চমক

UttorbongoBD
June 7, 2026 12:45 pm
Link Copied!


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নিজের পছন্দের কাজটি নিয়ে হাজির হয়েছেন আর তা হলো নিজের প্রতি নিজের ভালোবাসার প্রকাশ। ট্রাম্পের এই আত্মপ্রেমের বিষয়টি এখন সবারই জানা। নিজের প্রতি এই আচ্ছন্নতার সবশেষ প্রমাণ হিসেবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নিজের একটি মন্টেজ ভিডিও শেয়ার করেছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ড গানে বারবার গাওয়া হচ্ছে, ‘সবাই ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসে’।

গত ৬ জুন নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ভিডিওটি পোস্ট করেন ট্রাম্প। একাধিক সূত্রে জানা যায়, পরে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে তিনি একই ভিডিও আবারও শেয়ার করেন।

এক মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, এআই-নির্মিত ট্রাম্প বিশ্বজুড়ে ভ্রমণ করছেন এবং পেছনে বারবার বাজছে- ‘সবাই ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসে’। ভিডিওতে তার বিভিন্ন কল্পিত দৃশ্য তুলে ধরা হয়েছে, যেখানে ট্রাম্প স্পেসস্যুট পরে চাঁদের বুকে মার্কিন পতাকা পুঁতছেন, উটের পিঠে চড়ছেন, ভারতের রাস্তায় মোটরসাইকেল চালাচ্ছেন, এমনকি একটি সিংহের পিঠেও চড়ছেন। 

রিপাবলিকান এই প্রেসিডেন্টকে প্যারাগ্লাইডিং করতে এবং তার নিজস্ব চেনা ভঙ্গিমায় নাচতেও দেখা যায় এতে। এছাড়া পিজ্জা, বিলবোর্ড, ডাবল ডেকার বাস, নর্দার্ন লাইটস এবং মাউন্ট রাশমোরেও তার মুখ বসানো হয়েছে। ভিডিওটির সবচেয়ে অদ্ভুত দৃশ্যগুলোর একটিতে দেখা যায়, একজন চীনা নাগরিক তার দাঁতে ট্রাম্পের নাম খোদাই করা সোনার ব্রেস পরে আছেন। মাত্র এক মিনিটের ভিডিও হলেও এর লিরিক্সে ট্রাম্প শব্দটি ৪৫ বার এবং ডোনাল্ড নামটি ২৯ বার উচ্চারণ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভিডিওটির ব্যাকগ্রাউন্ড গানটি এসি১৩২ নামের একজন ট্রুথ সোশাল ব্যবহারকারী তৈরি করেছেন। ভিডিও প্রকাশের পর ওই ব্যবহারকারী বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন পেয়ে আমি গর্বিত, যাকে নিয়ে আমি এই গানটি লিখেছিলাম। ভিডিওর শেষে গানটির ক্রেডিটে নিউইয়র্কের ট্রাম্প-সমর্থিত রিপাবলিকান কংগ্রেস প্রার্থী অ্যান্থনি কনস্টান্টিনোর নামও উল্লেখ করা হয়েছে।

এর আগে গত মাসেও এআই-নির্মিত এক ছবি শেয়ার করে সমালোচনার মুখে পড়েন ট্রাম্প, যেখানে তাকে যিশু খ্রিস্টের মতো দেখানো হয়েছিল। পরে পোস্টটি মুছে ফেললেও তিনি কোনও ক্ষমা চাননি এবং দাবি করেন, তিনি ভেবেছিলেন সেটি একজন চিকিৎসকের ছবি।

এর কিছুদিন আগে তিনি নিজেকে জেমস বন্ড চরিত্রে উপস্থাপন করা একটি সম্পাদিত ছবি শেয়ার করেন, যেখানে লেখা ছিল ট্রাম্প০০৭। এছাড়া সম্প্রতি নিজেকে সেরা আকর্ষণ বলেও একটি ছবি পোস্ট করেন তিনি।

সূত্র: উইয়ন নিউজ





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html