ঢাকাWednesday , 8 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আজ এই দল যা করেছে, তা অবিশ্বাস্য: মেসি


July 8, 2026 2:55 am
Link Copied!


লিওনেল মেসির শুরুটা ভালো হয়নি, পেনাল্টি মিস হয়েছে। ফ্রি কিক বারে লেগে ফিরেছে। তবে বিরতির পর দ্বিতীয় সমতাসূচক গোলটি করে সমর্থকদের আনন্দে ভাসান মেসি। এরপর এঞ্জো ফেরনান্দেসের গোলে বর্তমান চ্যাম্পিয়নরা জয় নিয়ে মাঠ ছেড়েছে। তাই তো ম্যাচশেষে মেসিকে শূন্যে উঠিয়ে আনন্দ করেছে সতীর্থরা। সতীর্থদের প্রশংসা করতে ভুল করেননি ৩৯ বছর বয়সী ফুটবলার।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘এটাই বিশ্বকাপ, আর সব ম্যাচই একইভাবে এগোচ্ছে।’ 

দলের লড়াই করার মানসিকতা নিয়ে তার কথা, ‘আমি খুবই আনন্দিত। ২–০ গোলে পিছিয়ে থেকে ফিরে আসা সহজ নয়। কিন্তু আমি সব সময়ই বলি, এই দল কখনো হার মানে না, শেষ পর্যন্ত লড়াই করে যায়। আমরা ভাগ্যবান ছিলাম, কারণ কুতির (ক্রিস্তিয়ান রোমেরো) গোলটা দ্রুত পেয়ে গিয়েছিলাম। এরপর আমাদের হাতে সময় ছিল।’

ম্যাচ শেষে গ্যালারির দিকেও তাকাতে ভোলেননি মেসি। পুরো ম্যাচজুড়ে সমর্থকদের উৎসাহ পেয়ে তিনিবলেন, ‘আজ এই দল যা করেছে, তা অবিশ্বাস্য। মানুষ আমাদের পাশে থাকতে পারছে এবং আমরা যা করছি, তা উপভোগ করতে পারছে—এ জন্য আমি খুবই আনন্দিত।’





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html