ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর


July 8, 2026 4:50 am
Link Copied!


ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া এলাকায় রেললাইনে কাটা পড়ে মো. হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকালে ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হোসেন ফেনী শহরের সালাউদ্দিন মোড় এলাকার ফিরোজা অটো পার্টসের মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে মঠবাড়িয়া এলাকায় রেললাইন পারাপারের সময় ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনের আঘাতে তার মরদেহ খণ্ড-বিখণ্ড হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরে রেলওয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ফেনী জিআরপি (রেলওয়ে) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন বলেন, ‘ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ধর্মপুরের মঠবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।’

ফেনী জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে পুলিশ কাজ করছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html