ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘হরমুজ প্রণালিই ইরানের পারমাণবিক বোমা’

UttorbongoBD
June 7, 2026 3:20 pm
Link Copied!


আঞ্চলিক উত্তেজনা অব্যাহত থাকায় হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণকে ‘পারমাণবিক বোমা’র সঙ্গে তুলনা করেছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলি নিকজাদ। ইরানি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালিই ইরানের ‘পারমাণবিক বোমা’।

ফেব্রুয়ারি ২৮ থেকে শুরু হওয়া যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন নিকজাদ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বক্তব্যে কোনও বিশ্বাসযোগ্যতা নেই। অন্যদিকে যুদ্ধের প্রশ্নে ইরানের একটি মৌলিক আদর্শিক ভিত্তি রয়েছে বলেও দাবি করেন তিনি।

ডেপুটি স্পিকার আরও বলেন, হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না। এ বিষয়ে ইরানের পার্লামেন্টে একটি আইন পাস করা হবে এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

হরমুজ প্রণালির গুরুত্ব তুলে ধরে নিকজাদ বলেন, আমার কাছে হরমুজ প্রণালি একটি পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। অন্যভাবে বললে, আমাদের পারমাণবিক বোমাই হলো হরমুজ প্রণালি। যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ হাজার পারমাণবিক বোমা রয়েছে। কিন্তু আমাদের কাছে পারমাণবিক বোমা থাকলেও আমরা কখনও তা ব্যবহার করতাম না।

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হুমকি অব্যাহত রয়েছে। একই সঙ্গে দুই পক্ষের আলোচনাও স্থবির হয়ে আছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও সমাধান না হওয়ায় অচলাবস্থা কাটেনি।

সূত্র: উইয়ন নিউজ





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html