ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শিশুকে ঘুড়ি ওড়ানো শেখাতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত সালমান ইউসুফ খান


July 10, 2026 6:45 pm
Link Copied!


শিশুকে ঘুড়ি ওড়ানো শেখাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেতা সালমান ইউসুফ খান। ১৩ ফুট উঁচু ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর তার অস্ত্রোপচারও হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সালমান ইউসুফ খান ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ। জনপ্রিয় নাচের রিয়্যালিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর প্রথম মৌসুমের বিজয়ী হয়ে আলোচনায় আসেন তিনি। পরে একাধিক নাচের রিয়্যালিটি শোয়ে বিচারক হিসেবেও দেখা গেছে তাকে।

নৃত্যশিল্পীর পাশাপাশি অভিনয়েও পরিচিতি পেয়েছেন সালমান। রেমো ডি’সুজা পরিচালিত জনপ্রিয় নাচভিত্তিক চলচ্চিত্র ‘এবিসিডি’ এবং ‘এবিসিডি ২’-এ অভিনয় করেছেন তিনি।

জানা গেছে, এই দুর্ঘটনা কোনো শুটিংয়ের সময় ঘটেনি। নিজের বাড়ির ছাদে সন্তানদের ঘুড়ি ওড়ানো শেখাতে গিয়েই পা পিছলে নিচে পড়ে যান তিনি।

দুর্ঘটনার বিষয়ে সালমান বলেন, “আজকাল বাচ্চারা এত বেশি মোবাইল, আইপ্যাড নিয়ে থাকে, তাই ভাবলাম ওদের ঘুড়ি ওড়ানো শেখাই। ছাদে উঠেই ছেলেমেয়েকে ঘুড়ি ওড়ানো শেখাচ্ছিলাম। তখনই পা হড়কে পড়ে যাই। আমার হাত ভেঙেছে। শরীরের বেশ কিছু হাড়ও ভেঙেছে।”

দুর্ঘটনার পর অস্ত্রোপচার করা হয়েছে সালমানের। আপাতত নাচ থেকে কিছুদিন বিরতিতে থাকতে হচ্ছে তাকে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এক মাসের বিশ্রাম ও ফিজিওথেরাপির পর তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন।

এই কঠিন সময়ে পাশে থাকা ও ভালোবাসা জানানোর জন্য ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন ‘এবিসিডি’খ্যাত এই নৃত্যশিল্পী।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html