ঢাকাFriday , 10 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর


July 10, 2026 9:40 pm
Link Copied!


বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১০ জুলাই (শুক্রবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

জন্মশহর মাশহাদে সমাহিত হলেন আয়াতুল্লাহ আলী খামেনি; ট্রাম্পকে হত্যার ছক কষছে ইরান, যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সতর্কবার্তা; ট্রাম্প ‘শেষ’ বললেও কেন সমঝোতায় অটল যুক্তরাষ্ট্র; খামেনির জানাজায় কত মানুষ উপস্থিত হয়েছে, জানালো ইরান; ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স; এইচআইভি বৃদ্ধির জন্য ‘নাইট পার্টি’কে দুষলেন পাকিস্তানি স্বাস্থ্যমন্ত্রী; ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

 

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দীর্ঘ শোকানুষ্ঠান শেষে তার জন্মশহর মাশহাদে দাফন করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার কয়েক মাস পর শুক্রবার ভোরে তাকে সমাহিত করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার লক্ষ্যে ইরান একটি নতুন ষড়যন্ত্রের ছক কষেছে এমন গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে ইসরায়েল। এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

 

চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের রূপরেখা চুক্তি ‘ভেঙে গেছে’ বলে ঘোষণা দিলেও, তেহরানের সঙ্গে চুক্তি হওয়া সমঝোতা স্মারকের প্রতি ওয়াশিংটন এখনও প্রতিশ্রুতিবদ্ধ। হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন ইঙ্গিতই দেওয়া হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

 

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছয় দিনব্যাপী জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় ৪ কোটি ১০ লাখ থেকে ৪ কোটি ৩০ লাখ মানুষ অংশ নিয়েছেন। শুক্রবার (১০ জুলাই) ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

 

বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সভাপতি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি এবং তার দলের জ্যেষ্ঠ নেতারা আগামী ডিসেম্বর মাসের দিকে ভারত থেকে নির্বাসন শেষ করে দেশে ফেরার এবং আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।

 

পাকিস্তানে শিশুদের মধ্যে এইচআইভি সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধির পেছনে সরকারি হাসপাতালের অনিয়ম বা ব্যবহৃত সিরিঞ্জ নয়, বরং ‘নাইট পার্টি’তে যাতায়াতকারীদের দায়ী করেছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মুস্তফা কামাল। দেশটিতে যখন সরকারি হাসপাতালে দূষিত সিরিঞ্জ বারবার ব্যবহারের মাধ্যমে বহু শিশু সংক্রমিত হওয়ার অভিযোগ উঠেছে, ঠিক তখনই স্বাস্থ্যমন্ত্রীর এমন দাবি নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

 

লেবার পার্টির এমপিদের ব্যাপক সমর্থনে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন অ্যান্ডি বার্নহাম। এর মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হওয়া তার এখন প্রায় সময়ের ব্যাপার। বৃহস্পতিবার মনোনয়ন প্রক্রিয়ার প্রথম দিনে লেবার পার্টির ৪০৩ জন সংসদ সদস্যের মধ্যে ৩২২ জনেরই মনোনয়ন পেয়েছেন বলে জানিয়েছেন বার্নহাম। একমাত্র প্রার্থী হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করতে তার আর মাত্র ১টি মনোনয়ন প্রয়োজন। নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা জানিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপে বার্নহাম বলেন, সব কিছু এখন খুব বাস্তব মনে হতে শুরু করেছে।

 

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html