ঢাকাSaturday , 11 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আজ দূষণের শীর্ষে নেই ঢাকা

UttorbongoBD
July 11, 2026 9:35 am
Link Copied!


বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রায়ই শীর্ষ কয়েকটি অবস্থানে থাকে ঢাকা। তবে টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে শনিবার (১১ জুলাই) সকালেও সেই তালিকার শীর্ষে নেই রাজধানী। বরং সকাল ৯টায় ঢাকার অবস্থান ছিল ১৩তম।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৮৮। এ স্কোর অনুযায়ী রাজধানীর বাতাসের মান মাঝারি পর্যায়ে রয়েছে।

একই সময়ে ২০৬ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে টানা বৃষ্টিপাত বাতাসে ভাসমান ধুলাবালি ও অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম২.৫) ধুয়ে ফেলতে সাহায্য করে। ফলে বায়ুদূষণের মাত্রা সাময়িকভাবে কমে আসে। গত কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাজধানীর বায়ুর মানও আগের তুলনায় উন্নত রয়েছে।

একিউআই সূচকে ০ থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html