ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে নৌবাহিনী

UttorbongoBD
July 11, 2026 8:40 pm
Link Copied!


উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, অতিবৃষ্টি এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে চট্টগ্রামের নিম্নাঞ্চলে হাজারো মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন। এ পরিস্থিতিতে চট্টগ্রামের পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, শনিবার (১১ জুলাই) নৌবাহিনীর একটি দল চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয়নগর, আকমল আলী রোড, নিউ মুরিং মাদ্রাসা, নারিকেলতলা ও নেভি হাসপাতাল গেট এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

এ সময় নৌবাহিনীর সদস্যরা পানিবন্দি পরিবারগুলোর মধ্যে দুই হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেন।

আইএসপিআর জানায়, বাংলাদেশ নৌবাহিনী বন্যাকবলিত ও পানিবন্দি মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html