ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কেন ফের আলোচনায় দীপিকার সাবেক প্রেমিক মুজাম্মিল?


July 13, 2026 9:10 am
Link Copied!


বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে করা একটি পুরোনো মন্তব্য নতুন করে ভাইরাল হওয়ায় আবারও আলোচনায় এসেছেন অভিনেতা ও মডেল মুজাম্মিল ইব্রাহিম। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, দীপিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় তাঁর কোনো আক্ষেপ নেই। এরপরই শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

এ পরিস্থিতিতে মুখ খুলে মুজাম্মিল দাবি করেন, ভাইরাল হওয়া ভিডিওটি নতুন নয়; এক বছরেরও বেশি আগে ধারণ করা হয়েছিল। ভিডিওটির একটি অংশ কেটে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, ফলে তাঁর বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট হারিয়ে গেছে।

মুজাম্মিল বলেন, তিনি সবসময়ই দীপিকা পাড়ুকোনের প্রতি সম্মান দেখিয়েছেন এবং এখনও সেই সম্মান অটুট রয়েছে। তাঁর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তাঁর ভাষ্য, তিনি শুধু বোঝাতে চেয়েছিলেন যে জীবনের কোনো সম্পর্ক শেষ হয়ে গেলে তা নিয়ে অনুতাপে ভোগেন না। কারণ প্রতিটি সম্পর্কই মানুষকে নতুন কিছু শেখায়। সেই অর্থেই তিনি ‘কোনো আক্ষেপ নেই’ মন্তব্য করেছিলেন, যা দীপিকাকে ছোট করার উদ্দেশ্যে ছিল না।

এর আগে এক পডকাস্টে মুজাম্মিল দাবি করেছিলেন, ক্যারিয়ারের শুরুর দিকে প্রায় দুই বছর দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। এমনকি তিনিই সেই সম্পর্কের ইতি টেনেছিলেন বলেও দাবি করেন। ওই সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

তবে মুজাম্মিলের এই দাবির বিষয়ে দীপিকা পাড়ুকোন কখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html