ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  


September 16, 2026 2:55 am
Link Copied!


২০২৫ সালের ৩০ মার্চ বাংলাদেশে ই-অ্যাপোস্টিল সেবা চালুর পর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় হতে এ পর্যন্ত ২৯ লক্ষাধিক অ্যাপোস্টিল সনদ ইস্যু করা হয়েছে। শিক্ষা, পুলিশ ক্লিয়ারেন্স, চিকিৎসা, বিবাহ, জন্ম ও অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নথির বিপরীতে এ সেবা দেওয়া হচ্ছে। মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে এ সেবা চালু হওয়ায় নাগরিকদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমেছে এবং সময় ও অর্থের সাশ্রয় হয়েছে।  

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ই-অ্যাপোস্টিল প্রক্রিয়ায় সত্যায়নকৃত বাংলাদেশি সনদসমূহের গ্রহণযোগ্যতা আরও সুসংহতকরণের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় সরকারি ২৬টি মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর ও দফতরের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় এ তথ্য তুলে ধরা হয়।

সভায় মূল সনদ যাচাই জোরদার, সংশ্লিষ্ট ইস্যুকারী কর্তৃপক্ষকে ই-অ্যাপোস্টিল প্রক্রিয়ায় যুক্ত করা এবং সংশ্লিষ্ট দফতর ও বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের সনদপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বজায় রাখা এবং নাগরিকদের দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা ছিল আলোচনার মূল লক্ষ্য।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html