ঢাকাMonday , 13 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পাহাড় কেটে মাত্র ৩৮ মাসে বিশ্বের বৃহত্তম রেলস্টেশন বানালো চীন


July 13, 2026 10:45 am
Link Copied!


পাহাড়ি ভূখণ্ডের জন্য পরিচিত দক্ষিণ-পশ্চিম চীনের চংকিং শহরে নির্মিত হয়েছে এক আধুনিক অবকাঠামোগত বিস্ময়, বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চংকিং ইস্ট। নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের চেয়ে ছয় গুণ এবং ইউরোপের বৃহত্তম রেলস্টেশন লিপজিগ হাউপ্টবানহোফের চেয়ে ১৫ গুণ বড় এই স্টেশনটির আয়তন রোমের ভ্যাটিকান সিটির চেয়েও দ্বিগুণেরও বেশি। চীনের এই বিশাল পরিবহন হাবটি কিছু ছোটখাটো শহরের চেয়েও বড় এলাকা জুড়ে বিস্তৃত।

পাহাড়ের ওপর নির্মিত এই চংকিং ইস্ট স্টেশনে রয়েছে ২৯টি প্ল্যাটফর্ম এবং ১৫টি রেললাইন। এর সর্বোচ্চ ৮ তলা ভবনের ওপর বসানো হয়েছে ১৬ হাজার ৫০০ টন ওজনের একটি বিশাল স্টিল ট্রাস ছাদ। এখানকার ৪০০ মিটার দীর্ঘ প্ল্যাটফর্মগুলো ব্যস্ততম সময়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬ হাজার যাত্রী এবং চীনের দীর্ঘতম বুলেট ট্রেনগুলো পরিচালনা করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। পাহাড় কেটে এত বড় স্টেশন বানানো অসম্ভব মনে হলেও চীনের প্রযুক্তি, উচ্চাকাঙ্ক্ষা আর বিশাল কর্মী বাহিনীর কাছে এই কঠিন ভূখণ্ড কোনও বাধাই হতে পারেনি।

চীনা বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, এই সুবিশাল স্টেশনটি নির্মাণের জন্য শ্রমিকদের প্রথমে ডিনামাইট দিয়ে পাহাড় উড়িয়ে সমতল ভূমি তৈরি করতে হয়েছে। এই অবিশ্বাস্য হাবটি তৈরি করতে প্রায় ২০ লাখ কিউবিক মিটার কংক্রিট এবং প্রায় ৩ লাখ ৬৬ হাজার টন স্টিল ব্যবহার করা হয়েছে। এই বিশাল যজ্ঞে কাজ করেছে প্রায় ৪০ হাজার শ্রমিক এবং রোবোটিক যন্ত্রপাতির এক বিশাল বহর।

পুরো প্রকল্পটি সম্পন্ন করতে সময় লেগেছে মাত্র ৩৮ মাস। একটি বিশাল পর্বতকে নিশ্চিহ্ন করে এমন মেগা প্রজেক্ট বাস্তবায়নে ৩৮ মাস অত্যন্ত সংক্ষিপ্ত সময়। কারণ বিশ্বের অধিকাংশ দেশে এত বড় প্রকল্পের শুধু প্রয়োজনীয় অনুমোদন পেতেই এর চেয়ে বেশি সময় লেগে যায়!

সূত্র: ওডিটি সেন্ট্রাল





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html