ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে জমে থাকা পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংকারের মৃত্যু

UttorbongoBD
July 13, 2026 12:50 pm
Link Copied!


রাজধানীর কদমতলীর শনিরআখড়া ছাপড়া মসজিদ ব্যাংক কলোনি এলাকায় নিজ ভবনের নিচতলায় বৃষ্টির জমে থাকা পানি নিষ্কাশনের জন্য পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন সাবেক ব্যাংকার এ বি এম রেজাউল করিম (৬২)। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক ছিলেন।

রবিবার (১২ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তিনি বেশ কিছু সময় ঘটনাস্থলে পড়ে ছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মৃতের আত্মীয় মো. বাকি জানান, বৃষ্টির পানিতে বাসার নিচতলায় পানি জমে ছিল। রাতে ওই পানি নিষ্কাশনের জন্য সেখানে থাকা পানির মোটর চালু করে প্লাস্টিকের পাইপ সংযোগ দিতে গিয়ে রেজাউল করিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বি এম রেজাউল করিম মেহেরপুর জেলার গাংনী উপজেলার মৃত মো. কাজিমুদ্দিনের ছেলে। স্বজনরা জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html