নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। সোমবার (১৩ জুলাই) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা, তীব্র ক্ষোভ ও সমালোচনা
এমন প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদরা। পরিস্থিতি বিবেচনা করে তারা চলমান পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছেন।
আমার প্যান্টের পকেটে হাত দিলেই টিস্যু বের হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘‘একটু আগে যে মাটি ধরেছি, সেখানে হাত ধোঁয়ার পর ব্যবহার করা টিস্যুটিও পকেটে নিয়েছি।’’
সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
সংসদের ছাদ চুইয়ে পানি পড়ে ডেপুটি স্পিকারের ঘরে, পানি আটকান বাটি দিয়ে
ডেপুটি স্পিকার কায়সার কামাল নিজের ঘরের করুণ চিত্র তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, শুধু সংসদ ভবনই নয়, বৃষ্টির দিনে তার নিজের ঘরের ছাদেও বাটি দিয়ে পানি আটকে রাখতে হয়।
দুর্যোগ এলেই ব্যবসায়ীরা কেন প্রণোদনা চান
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আর্থিক ও নীতিগত সহায়তার দাবি বাংলাদেশে নতুন কোনও ঘটনা নয়। বন্যা, ঘূর্ণিঝড়, অতি বৃষ্টি কিংবা মহামারির মতো বড় সংকট এলেই ব্যবসায়ী সংগঠনগুলো সরকারের কাছে প্রণোদনা, ঋণ পুনঃতফসিল, কর ও শুল্কে ছাড়, ব্যাংক ঋণের কিস্তি স্থগিত, বিভিন্ন চার্জ মওকুফসহ নানা ধরনের সহায়তা চেয়ে থাকে
ইরানের ক্ষমতায় আহমাদিনেজাদকে বসাতে ইসরায়েলের গোপন মিশন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
ইরানের সাবেক কট্টরপন্থি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে দেশটির পরবর্তী নেতা হিসেবে বসানোর জন্য বছরের পর বছর ধরে একটি গোপন পরিকল্পনা ও প্রচেষ্টা চালিয়েছিল ইসরায়েল।
আর্জেন্টিনা নয়, ট্রাম্প প্রশাসন চায় বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড
বিশ্বকাপ থেকে অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্র আগেই বিদায় নিয়েছে। বিদায়ের পর টুর্নামেন্টে নিজেদের পছন্দের দল বেছে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
‘পানি কমলেই শুরু হবে আসল যুদ্ধ’, বন্যা নিয়ে সতর্ক করলেন জয়া আহসান
দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা ও জলাবদ্ধতায় বিপর্যস্ত মানুষের দুর্দশা গভীরভাবে নাড়া দিয়েছে অভিনেত্রী জয়া আহসানকে।