ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ শুরু


July 16, 2026 1:10 am
Link Copied!


২০০৫ সালে সর্বশেষ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। আর বিশ্বকাপে সর্বশেষ ২০০২ সালে। এবার বিশ্বকাপের সেমিফাইনালের মতো মঞ্চে দুই দল মুখোমুখি। যেখনে লিওনেল মেসিই ইংলিশদের বিপক্ষে প্রথমবার মাঠে নেমেছেন। 

দুই দলের জন্যই এই ম্যাচ বিশেষ। যাতে রয়েছে রাজনৈতিক ইতিহাস আর অতীত বিতর্ক। 

আর্জেন্টিনার বিপক্ষে একাদশে তিনটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। কোচ থমাস টুখেল রক্ষণভাগে ফিরিয়েছেন রিস জেমসকে, সুযোগ দিয়েছেন ডিজেড স্পেন্সকে। অন্যদিকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি সর্বশেষ দুই ম্যাচের একাদশে করেছেন মাত্র একটি পরিবর্তন।

দুই দলের একাদশ

ইংল্যান্ড: জর্ডান পিকফোর্ড; রিস জেমস, জন স্টোনস, মার্ক গেহি, ডিজেড স্পেন্স; ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহাম, মরগান রজার্স; হ্যারি কেইন, অ্যান্থনি গর্ডন।

আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; জুলিয়ানো সিমিওনে, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html