ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৫০ মিলিয়ন ডলারে বিক্রি হলো ডাইনোসর ‘গাস’, ক্রেতা এক রহস্যময় ব্যক্তি


July 16, 2026 8:20 am
Link Copied!


বিশ্বের অন্যতম বৃহত্তম ও প্রায় পূর্ণাঙ্গ একটি টাইরানোসরাস রেক্স (টি-রেক্স) ডাইনোসরের ফসিল রেকর্ড ৫০.১ মিলিয়ন ডলারে (প্রায় ৫ কোটি ডলার) বিক্রি হয়েছে। মঙ্গলবার নিউ ইয়র্কের নিলাম প্রতিষ্ঠান সোথবি’স-এ একজন নাম না জানা রহস্যময় ক্রেতা টেলিফোনের মাধ্যমে এই ফসিলটি কিনে নেন।

 

সোথবি’স জানিয়েছে, ‘গাস’ ডাকনামের এই ৬ কোটি ৭০ লাখ বছরের পুরোনো ফসিলটি এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ডাইনোসরের কঙ্কাল। এর আগে ২০২৪ সালে একই নিলাম হাউসে একটি স্টেগোসরাসের ফসিল রেকর্ড ৪৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। এ ছাড়া ২০২০ সালে ‘স্ট্যান’ নামের আরেকটি টি-রেক্স বিক্রি হয়েছিল প্রায় ৩২ মিলিয়ন ডলারে। সোথবিস’র ভাইস চেয়ার ক্যাসান্দ্রা হ্যাটন বলেন, গাস কেবল একটি ব্যতিক্রমী আবিষ্কারই নয়, এটিকে অত্যন্ত চমৎকারভাবে খনন, নথিবদ্ধ এবং সংরক্ষণ করা হয়েছে। সঠিক উপায়ে যত্ন নেওয়া হলে বাজার যে সাড়া দেয়, এটি তারই প্রমাণ।

নিলামের সময় মাত্র ১০ মিনিটের এক তুমুল লড়াইয়ে অন্য ছয়জন ক্রেতাকে হারিয়ে দেন এই রহস্যময় বিজয়ী। অথচ নিলামের আগে এটির আনুমানিক দাম ধরা হয়েছিল ২০ থেকে ৩০ মিলিয়ন ডলার। সাড়ে ১২ ফুট উঁচু এবং ৩৮ ফুট লম্বা এই কঙ্কালটি প্রায় ৬১ শতাংশ পূর্ণাঙ্গ। এর চোয়ালভর্তি শক্তিশালী দাঁতসহ মাথাটি অসাধারণভাবে সংরক্ষিত রয়েছে। ২০২১ সালে সাউথ ডাকোটার একটি খামারে এটি আবিষ্কৃত হয় এবং খামারের মালিক গ্যারি লিকিংয়ের সম্মানে এর নাম ‘গাস’ রাখা হয়, যিনি পাঁচ বছরব্যাপী এই খনন ও পুনরুদ্ধার প্রক্রিয়ার মাঝেই মারা যান। নিলাম চলাকালীন নিলামকারী ফিলিস কাও ক্রেতাদের উৎসাহিত করে বলেছিলেন, ‘আরেকটু বড় কামড় (বেশি দাম) দিয়ে দেখুন, এটি তো শেষ পর্যন্ত একটি টি-রেক্স!’

বিজ্ঞানীদের সংগঠন দ্য সোসাইটি অব ভার্টিব্রোট প্যালিওন্টোলজি দাবি করেছে, গাসের মতো বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ ফসিলগুলো জাদুঘরে রাখা উচিত যাতে ভবিষ্যৎ প্রজন্ম তা দেখতে ও গবেষণা করতে পারে। সংগঠনের হবু সভাপতি ক্রিস্টি কারি রজার্স বলেন, আমাদের আশা, নতুন ক্রেতা গাসের অসাধারণ বৈজ্ঞানিক ও শিক্ষামূলক মূল্য অনুধাবন করবেন এবং এটিকে কোনো স্বীকৃত প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে দান করবেন।

এর আগে রেকর্ড গড়া স্টেগোসরাস ‘অ্যাপেক্স’ ম্যানহাটনের আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে এবং ‘সু’ নামের টি-রেক্স শিকাগোর ফিল্ড মিউজিয়ামে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে।

ক্রিটেশিয়াস যুগের শেষের দিকে খাদ্যশৃঙ্খলের শীর্ষে থাকা এই টাইরানোসরাস রেক্স, যার নামের অর্থ ‘অত্যাচারী টিকটিকির রাজা’, হলিউডের সিনেমা ‘জুরাসিক পার্ক’ থেকে শুরু করে শিশুদের অনুষ্ঠান ‘বার্নি’র মাধ্যমে বিশ্বজুড়ে সমাদৃত। সোথবি’স-এর তথ্য অনুযায়ী, তৎকালীন উষ্ণ জলবায়ু ও সমৃদ্ধ প্লাবনভূমির কারণে উত্তর আমেরিকার পশ্চিমাঞ্চলে এই বিশাল প্রাণীরা রাজত্ব করত।

সূত্র: এপি





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html