ঢাকাFriday , 17 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’


July 17, 2026 2:50 am
Link Copied!


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আয়োজিত স্মরণসভায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কম উপস্থিতি দেখে হতাশা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হতাশা প্রকাশ করেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা এই চত্বরকে ‘আবু সাঈদ চত্বর’ হিসেবে উল্লেখ করেছেন। আমি ধারণা করেছিলাম, আজকের এই চত্বরে যতই গরম থাকুক না কেন, আবু সাঈদকে স্মরণ করতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা একাকার হয়ে যাবেন। এখানে তিল ধারণের জায়গা থাকবে না। কিন্তু আমি হতাশ হয়েছি। আবু সাঈদের সহপাঠীরা এই আয়োজনকে কেন আরও প্রাণবন্ত করে তুললেন না? কেন অর্ধেকের বেশি চেয়ার খালি পড়ে আছে? এটা শুধু আমার জন্য নয়, আপনাদের সবার জন্যই কষ্টের বিষয়।

তিনি আরও বলেন, আমরা মঞ্চে দাঁড়িয়ে অনেক সুন্দর বক্তৃতা দিই, কিন্তু সেই বক্তব্যের বাস্তবায়ন করি না। এখন সময় এসেছে বক্তৃতা বাস্তবায়নের। আজ যদি এই চত্বর মানুষে পরিপূর্ণ থাকতো, তাহলে আবু সাঈদ কবরেও শান্তি পেতেন যে ১৬ জুলাই তার সহপাঠীরা তাকে কীভাবে স্মরণ করছে। আমি সত্যিই দুঃখিত ও হতাশ।

এর আগে সকাল ১০টায় রংপুর নগরের পাবলিক লাইব্রেরির বিপরীতে নবনির্মিত ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারি দল এ দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে, বিরোধী দলও এতে সর্বাত্মক সহযোগিতা করছে। তারাও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারকে সার্বিক সহযোগিতা করছে। সরকারি দল ও বিরোধী দল মিলে গণতন্ত্রকে শক্তিশালী পাশাপাশি জুলাই সনদকে অক্ষরে-অক্ষরের বাস্তবায়ন করতে চায়।

বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে আহমেদ আজম খান বলেন, ‘বিরোধী দল মাঝেমধ্যে যে মিঠা বক্তৃতা করে, সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য। আমরা কিন্তু সংসদে সেভাবেই কথা বলি এবং সংসদকে কার্যকর করার জন্য, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।’

মন্ত্রী বলেন, ‘জুলাই শহীদ দিবসকে আমরা আমাদের চেতনায় ধারণ করে, চেতনায় লালন করে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাব।’

রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়। সকালে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

জুলাই স্মৃতি স্তম্ভে প্রথমে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম প্রমুখ।

এরপর শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের নেতৃত্বে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html