ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আগের তারিখে ফিরলো জাতীয় যুব দিবস


July 17, 2026 4:55 am
Link Copied!


জাতীয় যুব দিবস আগের মতো প্রতি বছর ১ নভেম্বর এবং আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট পৃথকভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হতো। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালে দুটি দিবস একসঙ্গে ১২ আগস্ট পালন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ষাকালে দিবসটি আয়োজন করায় যুব র‌্যালি, যুব সমাবেশ ও যুবমেলা সফলভাবে আয়োজন করা সম্ভব হয়নি। প্রতিকূল আবহাওয়ার কারণে যুব উদ্যোক্তারাও তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রিতে সমস্যায় পড়েন।

এতে আরও বলা হয়, জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুবমেলার আয়োজন করলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য পাওয়া যায় না। এ ছাড়া জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি-বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় পালিত হয়। ফলে দিবস দুটির উদ্দেশ্য, আয়োজনের ধরন ও অর্থায়নের উৎস ভিন্ন হওয়ায় এগুলো পৃথক তারিখে উদযাপন করাকে অধিক কার্যকর বলে মনে করেছে সরকার।

এ পরিপ্রেক্ষিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একসঙ্গে ১২ আগস্ট উদযাপনের আগের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপিত হবে। মন্ত্রিসভা এ-সংক্রান্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html