ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এনবিএ-এনএফএলের পথে ফিফা, বিশ্বকাপজয়ীদের দেবে চ্যাম্পিয়নশিপ রিং


July 17, 2026 2:50 pm
Link Copied!


বিশ্বকাপজয়ীদের সম্মান জানাতে ইতিহাসে প্রথমবারের মতো নতুন উদ্যোগ নিয়েছে ফিফা। বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল শুধু ট্রফিই নয়, এবার পাবে বিশেষভাবে তৈরি ‘চ্যাম্পিয়নশিপ রিং’। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য আসর থেকেই চালু হচ্ছে এই নতুন ঐতিহ্য।

ফিফা জানিয়েছে, ‘এই টুর্নামেন্টের বিজয়ী দেশকে ইতিহাসে প্রথমবারের মতো বিশেষভাবে তৈরি একটি চ্যাম্পিয়নশিপ রিং দেওয়া হবে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় ক্রীড়া ঐতিহ্যকে বৈশ্বিক ফুটবল অঙ্গনে নিয়ে আসবে। এমন একটি অর্জনের জন্য এই রিং হবে উপযুক্ত স্মারক, যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

যুক্তরাষ্ট্রের পেশাদার ক্রীড়া লিগ যেমন- এনবিএ (বাস্কেটবল), এমএলবি (বেসবল) ও এনএফএল (আমেরিকান ফুটবল) এ দীর্ঘদিন ধরেই চ্যাম্পিয়ন দলকে স্মারক রিং দেওয়ার প্রচলন রয়েছে। চলতি বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সেই ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়ে ফিফা এই উদ্যোগ নিয়েছে।

ফিফার তথ্য অনুযায়ী, রিংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি। অন্য পাশে খোদাই করা থাকবে চ্যাম্পিয়ন দেশের পরিচয় বহনকারী বিশেষ নকশা।

এই বিশ্বকাপ উপলক্ষে মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। তার মধ্যে ৩০টি দেওয়া হবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের।

ফিফা জানিয়েছে, ফাইনাল শেষ হওয়ার পরপরই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে ঐতিহাসিক মুহূর্ত স্মরণীয় করে রাখতে একটি করে অস্থায়ী রিং দেওয়া হবে। এরপর খেলোয়াড় ও স্টাফদের হাতের মাপ অনুযায়ী আলাদাভাবে ৩০টি রিং তৈরি করে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।

তার পর বাকি ১ হাজার ৯৯৬টি রিং বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকদের কাছে বিক্রি করা হবে। প্রতিটি রিংয়ের থাকবে আলাদা সিরিয়াল নম্বর এবং সত্যতা নিশ্চিত করার জন্য একটি প্রমাণপত্র।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html