ঢাকাSunday , 19 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গলায় শিবিরের আইডি কার্ড দেখে ‘বিশ্বাস’ করে ফোন হারালেন এমপি আরমান 

UttorbongoBD
July 19, 2026 1:15 am
Link Copied!


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়ে প্রতারণার শিকার হয়ে মোবাইল ফোন হারিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। 

শনিবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান। 

ব্যারিস্টার আরমান সাহায্যের অনুরোধ জানিয়ে ফেসবুকে লিখেছেন, “মোবাইল প্রতারণার শিকার হয়েছি। ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জুলাই নিয়ে একটি আয়োজনে আমি মোবাইলে লাইভ সম্প্রচার করছিলাম। এমন সময় ওই আয়োজনের আইডি কার্ড পরা এক যুবক এসে বলে, ‘ফোনটা আমার হাতে দিন, আপনি স্বাচ্ছন্দ্যে কথা বলুন।’ আইডি কার্ড দেখে বিশ্বাস করে ফোনটি তার হাতে দিয়ে আমি বর্ণনা দিচ্ছিলাম। কিছুক্ষণ পর দেখি সে ফোনসহ উধাও।”  

তিনি আরও লিখেছেন, “ওই ব্যক্তির কোনও খোঁজ পেলে বা কেউ তাকে চিনতে পারলে ‘সাজ্জাদ হোসাইন (+880 1839-652727) অথবা আব্দুল মালেক (সহকারী) (+880 1407-786247)— এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ।”  

উল্লেখ্য, এই ঘটনায় শাহবাগ থানায় জিডি করেছেন ব্যারিস্টার আরমান। 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html