ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডিআইজির কার্যালয়ে প্রবেশ করেছিল এক জোড়া কালনাগিনী

UttorbongoBD
June 8, 2026 3:05 pm
Link Copied!


বরিশাল নগরীর কাশিপুরে ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। সাপ দুটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সকালে সাপ দুটি বনে অবমুক্ত করা হয়।

রবিবার সন্ধ্যায় এ সাপ উদ্ধার করেন পটুয়াখালীর কুয়াকাটার ‘অ্যানিমেল লাভার্স’ সংগঠনের সদস্যরা। প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযান চালিয়ে ডিআইজির কক্ষের দেয়াল ভেঙে সাপ দুটি উদ্ধার করা হয়।

এনিমেল লাভার্সের পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানিয়েছেন, ডিআইজির কার্যালয় থেকে মোবাইল ফোনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তাদের সংগঠনের সদস্যরা। সেখানে গিয়ে জানতে পারেন, ওই কার্যালয়ের ভেতর তিনটি সাপ প্রবেশ করেছে।

তিনি আরও জানান, সাপ উদ্ধারে ডিআইজির কক্ষের ছাদের দেয়াল ভাঙতে হয়েছে। দেয়ালের ফাঁকে থাকা এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। তবে এই সাপ বিষধর নয় এবং মানুষের জন্য ক্ষতিকরও নয়। উদ্ধারের পর সন্ধ্যায় সাপ দুটি বন বিভাগের বরিশাল সদর রেঞ্জে হস্তান্তর করা হয়। তারা বনে অবমুক্ত করে।

ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, ‘কার্যালয়ের চারপাশে ঝোঁপঝাড় থাকায় সেখান থেকে সাপ দুটো অফিসে প্রবেশ করতে পারে বলে তার ধারণা। বিষয়টি পটুয়াখালী অ্যানিমেল লাভার্স সংগঠনকে অবহিত করা হয়। সংগঠনের সদস্যরা এসে দেয়াল ভেঙে সাপ দুটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

সামাজিক বন বিভাগ বরিশাল সদর রোঞ্জের কর্মকর্তা আরিফ রহমান বলেন, ‘আজ সকালে সাপ দুটি অবমুক্ত করা হয়েছে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html