ঢাকাSunday , 19 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রবৃষ্টি 

UttorbongoBD
July 19, 2026 7:55 am
Link Copied!


রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র আজ রবিবার (১৯ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে। 

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সকাল থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ে আবহাওয়া প্রধানত শুষ্ক মনে হলেও যেকোনো সময় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে উল্লেখযোগ্য কোনও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি, তবে আবহাওয়া পরিমাপক যন্ত্রে তা কেবল ‘ট্রেস’ (সামান্য) হিসেবে ধরা পড়েছে। 

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বাতাসের গতিবেগ বাড়লেও আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে অধিদফতর। 

আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। এর আগে গতকাল শনিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় ঢাকার পারদ ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াসে। 

আজ সন্ধ্যায় ঢাকায় সূর্য ডুববে ৬টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সোমবার (২০ জুলাই) ভোরে সূর্যোদয় হবে ৫টা ২২ মিনিটে। 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html