ঢাকাMonday , 8 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের দাবির যৌক্তিকতা খতিয়ে দেখার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

UttorbongoBD
June 8, 2026 3:20 pm
Link Copied!


আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক, প্রশিক্ষণার্থী চিকিৎসক ও মেডিক্যাল শিক্ষার্থীদের দাবি কতটুকু যৌক্তিক এবং গ্রহণযোগ্য, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‌‌স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আন্দোলনকারীদের নিয়ে বৈঠকে বসবেন। গণতান্ত্রিক দেশ হিসেবে আন্দোলন করার অধিকার সবারই রয়েছে। আমরা দেখবো, তাদের দাবি কতটুকু যৌক্তিক এবং গ্রহণযোগ্য।

আন্দোলনের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে কিনা প্রশ্নে মন্ত্রী বলেন, পরিস্থিতি এখনও ওই পর্যায়ে যায়নি। তারা (চিকিৎসকরা) সাধারণ মানুষকে সেবা দিচ্ছেন এবং চিকিৎসাসেবা অব্যাহত রেখেছেন। আমরা সামগ্রিক বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবো।

এ সময় উপস্থিত ছিলেন– স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ছয় দফা দাবি আদায়ে সারা দেশে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোর ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার (৭ জুন) সকাল থেকে চট্টগ্রাম, ময়মনসিংহ ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে এ কর্মসূচি শুরু হয়। একই দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশও করেন তারা।





Source link

🔴 LIVE