ঢাকাMonday , 20 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইরানে নেই মোজতবা খামেনি, দাবি ইসরায়েলের


July 19, 2026 2:20 pm
Link Copied!


ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে ইরানে নেই বলে দাবি করেছে একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্র। সৌদি সংবাদমাধ্যম আল-হাদাথের বরাতে এ তথ্য প্রকাশিত হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

আল-হাদাথকে ওই সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় মোজতবা খামেনির বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে তিনি জনসমক্ষে আর উপস্থিত হননি এবং কেবল লিখিত বিবৃতির মাধ্যমেই যোগাযোগ করে আসছেন।

ইসরায়েলি নিরাপত্তা সূত্রটির দাবি, মোজতবা খামেনির নামে প্রকাশিত বার্তাগুলো নতুন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি এবং বাহিনীর অন্য সদস্যরা লিখে থাকেন।

পরিস্থিতি বিশ্লেষণ করে সূত্রটি আরও দাবি করেছে, ইরানের অভ্যন্তরীণ বিভেদ অত্যন্ত গভীর এবং এটি খোদ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে।

এছাড়া ওই সূত্র জানিয়েছে, তেহরান ইসরায়েলে হামলা চালালেও যুক্তরাষ্ট্র চায় না যে ইরানের বিরুদ্ধে হামলায় ইসরায়েল অংশ নিক।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html