ঢাকাMonday , 20 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কাঁচামাল সংকটে বন্ধ দেশের একমাত্র সরকারি সার কারখানা


July 19, 2026 9:40 pm
Link Copied!


কাঁচামাল সংকটে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) গত ২০ দিন ধরে বন্ধ রয়েছে।

গত ২৮ জুন সকাল ৮টা থেকে কারখানাটিতে কাঁচামাল ফসফরিক অ্যাসিড সংকটে সার উৎপাদন বন্ধ রয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন এ কারখানাটি দেশের কৃষি খাতে ব্যবহৃত ডিএপি সার উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কাঁচামাল সংকট কাটাতে বিসিআইসি দুটি নতুন দরপত্র আহ্বান করা হয়েছে। এর একটি আগামী ৮ আগস্ট এবং অন্যটি ৯ সেপ্টেম্বর খোলা হবে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন।

ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের অতিরিক্ত প্রধান রসায়নবিদ আবু মোহাম্মদ সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাঁচামাল সংকটে কারখানাটি গত ২৮জুন থেকে বন্ধ রয়েছে।’

তিনি জানান, ‘কারখানা চালু রাখতে প্রতিদিন ৬০০ টন ফসফরিক অ্যাসিডের প্রয়োজন হয়। কারখানায় ২০ হাজার মেট্রিকটন মজুত রাখার সক্ষমতা রয়েছে। নির্দিষ্ট মজুত শেষ হওয়ার কারণে কারখানায় সার উৎপাদন বন্ধ রয়েছে। তবে ফসফরিক অ্যাসিড সরবরাহ শুরু হলে উৎপাদনও পুনরায় চালু করা হবে।’





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html