ঢাকাTuesday , 21 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এনসিপি নেতার প্যান্টের পকেটে ৮টি ইয়াবা পেলো পুলিশ, পরে কারাগারে


July 20, 2026 10:50 pm
Link Copied!


গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাকিল খান (২৬) এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম সীচা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনার পর শাকিলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, রবিবার রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধর্মপুর বাজারের জোবেদা ফিলিং স্টেশন এলাকা থেকে শাকিল খানকে গ্রেফতার করা হয়। পরে শাকিল খানের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো আটটি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

শাকিল খানের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলাম। তিনি জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী শাকিল মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দপ্তর) রাশেদুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে শাকিলকে বহিষ্কারের তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শাকিল খান দলীয় শৃঙ্খলাবিরোধী আচরণ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তার কর্মকাণ্ড দলের নীতি, আদর্শ ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। এ কারণে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সব ধরনের দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি (বহিষ্কার) দেওয়া হয়েছে। একইসঙ্গে দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণকে শাকিল খানের সঙ্গে দলের নামে কোনও ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html