ঢাকাTuesday , 21 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের


July 21, 2026 3:40 pm
Link Copied!


ময়মনসিংহে ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ময়মনসিংহ- কিশোরগঞ্জ সড়কে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তারাকান্দার আব্দুল মোতালেবের মেয়ে শিলা আক্তার (২৫), ময়মনসিংহ সদর উপজেলার রঘু রামপুরের আব্দুল হামিদের স্ত্রী আবেদা আক্তার (৩৫)। অপরজনের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় অটোরিকশা ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। স্থানীয়রা আহত অবস্থায় চার জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এর মধ্যে দুই জনকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, হাসপাতালে তিন নারী ও অটোরিকশার চালককে আহত অবস্থায় নিয়ে আসা হয়। এর মধ্যে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেছেন। অটোরিকশারচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন। গুরুতর অবস্থায় এক নারী হাসপাতালে ভর্তি আছেন। এ দুর্ঘটনায় মোট তিন জনের মৃত্যু হয়েছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html