ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দিলো কারা?


July 21, 2026 6:30 pm
Link Copied!


নারায়ণগঞ্জ শহরে অবস্থিত দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানতে পারেনি পুলিশ। সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে চাষাঢ়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত ৩টার দিকে একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি স্মৃতিস্তম্ভের কাছে আসে। পরে দূর থেকে কাপড়ের ছোট একটি মোড়ায় আগুন ধরিয়ে স্মৃতিস্তম্ভের দিকে ছুড়ে মারা হয়। এতে স্মৃতিস্তম্ভের পাশে থাকা কাপড়ে আগুন ধরে যায়। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। এ সময় আশপাশের লোকজন ও পুলিশ গিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি দূর থেকে কাপড়ে আগুন দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে ছুড়ে মারলে আগুন ধরে যায়। তবে কারা ঘটনাটি ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। খুব শিগগিরই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আওয়ামী লীগের দোসররা এই ঘটনা ঘটিয়েছে। এ ছাড়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা যতদূর জানতে পেরেছি, আজমেরী ওসমানের লোকজন ঘটনাটি ঘটিয়েছে। তবে অপরাধী যে-ই হোক তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মধ্যে এই জুলাই স্মৃতিস্তম্ভ সর্বপ্রথম তৈরি করা হয়েছিল। ফলে এটা নিয়ে আমাদের অনেক স্মৃতি আছে। এটা আমাদের আবেগের স্থানও। পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’

২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে গত বছরের ১৪ জুলাই নারায়ণগঞ্জে উদ্বোধন করা হয় দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এই স্মৃতিস্তম্ভের পর দেশের অন্যান্য জেলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html