ঢাকাTuesday , 21 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রিসভার রদবদল নিয়ে যা বললেন ডা. জাহেদ


July 21, 2026 7:15 pm
Link Copied!


প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনও সদস্য প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছেন না, তাহলে প্রয়োজনে দফতর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেবেন। তবে এটি সরকারের ১৮০ দিন পূর্তির পর হবে, নাকি আরও পরে—সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়, বিএনপি সরকারের ১৮০ দিনের মধ্যে মন্ত্রিসভায় কোনও রদবদলের পরিকল্পনা রয়েছে কিনা। জবাবে জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা গঠন করেছেন। আলোচনার সূত্রে তার যে ধারণা হয়েছে, তাতে প্রধানমন্ত্রী যদি কখনো মনে করেন, কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তাহলে তার দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন হলে তিনি তা করবেন।

তিনি বলেন, দিন শেষে জনগণের কল্যাণ নিশ্চিত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। সিদ্ধান্ত আরও ভালো করার সুযোগ থাকলে তিনি অবশ্যই তা নেবেন। ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলে আমার এমনটাই মনে হয়েছে।

তবে এ ধরনের পরিবর্তন সরকারের ১৮০ দিন পূর্তির পরই হবে, নাকি আরও কিছু সময় লাগবে—এ বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html