ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঢামেকের মর্গে ত্রুটি, লাশ সংরক্ষণে সমস্যা 

UttorbongoBD
June 8, 2026 7:35 pm
Link Copied!


ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ সংরক্ষণ ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ৪০টি মরদেহ ধারণক্ষম মরচুয়ারিতে হঠাৎ ত্রুটি দেখা দেওয়ায় লাশ সংরক্ষণে সমস্যা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ব্যবহৃত পুরোনো পাঁচটি মরচুয়ারি একেবারেই অচল অবস্থায় রয়েছে। একই সঙ্গে মর্গের এসি ব্যবস্থা বিকল থাকায় সেখানে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

বর্তমানে মর্গে ৭টি মরদেহ রয়েছে, যেগুলো আগামীকাল আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

এর মধ্যে গত তিন দিনে ১৮টি মরদেহ আঞ্জুমান মফিদুল নিয়ে দাফন দিয়েছে।

এই বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগের প্রধান কাজী গোলাম মোকলেছুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে ব্যবহৃত মরচুয়ারিতে যান্ত্রিক ত্রুটির কারণে লাশ সংরক্ষণে সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আগেই চিঠিও দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে মেরামতের কাজ সম্পন্ন করা হবে। 

তিনি আরও জানান, পুরোনো পাঁচটি মরচুয়ারি বহু বছর ধরে অচল অবস্থায় রয়েছে, যা তিনি দায়িত্ব নেওয়ার আগ থেকেই বিকল। 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html