ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শূন্যতার দিকে, রেলগাড়ি

UttorbongoBD
July 22, 2026 5:20 pm
Link Copied!


আমায় অনন্ত শূন্যতার দিকে নিয়ে চল

সুনীল আকাশের দিকে, এতটা সবুজের গহিনে, গহনতার দিকে, ডাহুকডাকা
ঝোপের পাশে, এক নির্জন প্রান্তরে। যেখানে প্রবল বর্ষণে টলটলায়মান বুক।
সেখানে নিয়ে চল যেখানে সময় আমার পানে মুখ চেয়ে আছে। সমস্ত গন্তব্য বসে
আছে আমার মুখাপেক্ষী হয়ে। এমনকি সেই শান্ত শহরে, যেখানে নামি পেস্ট্রিশপ
কাচঘেরা টিপটপ ভঙ্গিতে অপেক্ষারত, নিভু নিভু সোডিয়াম জ্বেলে কফিশপগুলো
থামিয়ে তাবৎ কাজ—
আমায় মধ্যমণি করে ডাকছে, সেথা নিয়ে চল।

সেখানে নিয়ে চল যেখানে সমুদ্রের নীলাভ জল বৃষ্টি মাথায় তুলে নেচে ফিরছে
রাত্রিদিন, এমন একটি স্ট্রেইটে, দি ওশানগেট টাইটান—যা আমাকে নিয়ে
আটলান্টিকের বুকে তলিয়ে যাবে গভীর ঘুমের মতন।

সেখানে নিয়ে চল যেখানে হেমন্তে শীত এসে গায়ে কাঁটা বসায়, সেই বয়সটায়,
যে বয়সে মানুষ শূন্যতা মানে না। যেখানে অগ্রন্থিত গল্পগুলো একগুচ্ছ গোলাপ
হয়ে ফুটতে পারে, সেখানে, সেই গুলিস্তানে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html