ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৭ বছর পর উত্তর কোরিয়ায় শি জিনপিং

UttorbongoBD
June 8, 2026 8:05 pm
Link Copied!


সাত বছর পর রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়য়ে পৌঁছালেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার বিমানবন্দরে পৌঁছালে তাকে লালগালিচা অভ্যর্থনা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

শি জিনপিংকে রাষ্ট্রীয় পর্যায়ে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে উত্তর কোরিয়া। রাজধানী পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কোয়ারে এই আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠান হয়।

সোমবার তিনি স্ত্রী ফং লি ইউয়ানসহ রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া পৌঁছালে তাকে বিামন বন্দরে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এবং তার স্ত্রী রি সো জু।  

পরে,কিম ইল সুং স্কোয়ারে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং ঐতিহ্যবাহী বন্ধুত্বকে কেন্দ্র করে বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচি পালন করা হয়।

সফরের আগে উত্তর কোরিয়ার সরকারি পত্রিকা রংতোং সিমুনে প্রকাশিত এক স্বাক্ষরিত প্রবন্ধে শি জিনপিং বলেন, তিনি কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব নিয়ে আলোচনা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক উন্নয়ন নিয়ে মতবিনিময়ের অপেক্ষায় আছেন।

শি জিনপিংয়ের সফরসঙ্গীদের মধ্যে আরও রয়েছেন সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাধারণ কার্যালয়ের পরিচালক ছাই ছি এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

সূত্র: সিএমজি





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html