ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সিটি ইউনিভার্সিটিতে নভেম্বরে ‘ব্রিজিং কালচারস’ আন্তর্জাতিক সম্মেলন

UttorbongoBD
July 29, 2026 5:35 pm
Link Copied!


আগামী ২১ থেকে ২৪ নভেম্বর ঢাকায় সিটি ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে চার দিনব্যাপী দ্বিবার্ষিক আন্তর্জাতিক সম্মেলন ‘Bridging Cultures: Advanced Discourses – Chapter II (ICBC 2026)’। সিটি ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, আইবিসি ফাউন্ডেশন (IBC Foundation) এবং IDEAS – An International Journal of Literature, Arts, Science and Culture-এর যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

আয়োজকদের মতে, ২০২৪ সালে অনুষ্ঠিত প্রথম অধ্যায়ের সফলতার ধারাবাহিকতায় এবারের সম্মেলনের মূল লক্ষ্য আন্তঃবিষয়ক গবেষণা, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা এবং জ্ঞানবিনিময়ের ক্ষেত্রকে আরও বিস্তৃত করা। এতে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, শিক্ষক, শিক্ষাবিদ, পেশাজীবী ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা অংশ নেবেন।

সম্মেলনে তুলনামূলক সাহিত্য, কালচারাল স্টাডিজ, অনুবাদ অধ্যয়ন, ভাষা ও যোগাযোগ, ইংলিশ ফর স্পেসিফিক পারপাসেস (ESP), জেন্ডার স্টাডিজ এবং একাডেমিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহারসহ বিভিন্ন আন্তঃবিষয়ক গবেষণার বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার আন্তঃসম্পর্ক এবং সমকালীন গবেষণার নতুন প্রবণতা বিভিন্ন অধিবেশনে তুলে ধরা হবে।

সম্মেলনে বাংলাদেশ ও বিদেশের খ্যাতনামা শিক্ষাবিদ ও গবেষকরা কীনোট ও প্লেনারি বক্তা হিসেবে অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের ড. রেনি এ. পি. ব্রিকার ও ড. বিয়াট্রিস ডি সালেস, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক ড. জন পি. ও’রিগান এবং বাংলাদেশের অধ্যাপক ড. খালিকুজ্জামান ইলিয়াস, অধ্যাপক ড. ফকরুল আলম, অধ্যাপক ড. মোহিত উল আলম, অধ্যাপক ড. আজফার হুসেন, অধ্যাপক ড. সামসাদ মর্তুজা, অধ্যাপক মাসউদ আখতার ও অধ্যাপক মাশরুর শহীদ হোসেন। পোল্যান্ডের গবেষক ব্লাঙ্কা পাভলাকও বক্তা হিসেবে অংশ নেবেন।

কীনোট ও প্লেনারি বক্তৃতার পাশাপাশি সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা, সমান্তরাল একাডেমিক অধিবেশন, কর্মশালা এবং গবেষণা-নেটওয়ার্কিং কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সম্মেলনের অন্যতম আকর্ষণ নির্বাচিত গবেষণাপত্র প্রকাশের সুযোগ। আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্পাদকীয় মূল্যায়ন ও কঠোর পিয়ার-রিভিউ প্রক্রিয়া শেষে উৎকৃষ্ট গবেষণাপত্র স্কোপাস-ইনডেক্সড জার্নালে প্রকাশের জন্য বিবেচিত হবে।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতামূলক পুরস্কার প্রদান করা হবে। শিক্ষার্থীদের জন্য সাহিত্য, সংস্কৃতি, ভাষা ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক বিশেষ পুরস্কারের পাশাপাশি শিক্ষক ও স্বতন্ত্র গবেষকদের জন্য ‘Papers of Merit’ সম্মাননা দেওয়া হবে।

সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে সিটি ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, IDEAS – An International Journal of Literature, Arts, Science and Culture, IBC Foundation, IDEAS Research Group of Scholars (IRGS) এবং Institute of Advanced Studies, Bangladesh। কনফারেন্স পার্টনার হিসেবে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ। এ উপলক্ষে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, পেশাজীবী, গবেষণা-অনুশীলনকারী এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের কাছ থেকে গবেষণা-সারসংক্ষেপ (Abstract) আহ্বান করা হয়েছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html