ঢাকাThursday , 30 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আকাশে টানা ২৪ ঘণ্টা ২৫ মিনিট, নজর ৩৬ লাখ মানুষের: যেভাবে রচিত হলো দীর্ঘতম ফ্লাইটের ইতিহাস


July 30, 2026 10:30 am
Link Copied!


২৪ ঘণ্টারও বেশি সময় ধরে আকাশে উড়ে বিশ্ব রেকর্ড গড়েছে কান্তাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট। অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে রওনা হয়ে বিরতিহীনভাবে উড়ে এটি ফ্রান্সে পৌঁছায়। আগামী বছর থেকে শুরু হতে যাওয়া বিশ্বের দীর্ঘতম বিরতিহীন বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য বিশেষভাবে তৈরি একটি এয়ারবাস উড়োজাহাজের মাধ্যমে এই দীর্ঘ পথ অতিক্রম করা হয়।

ফ্লাইট ট্র্যাকিং সেবা প্রতিষ্ঠান ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, মেলবোর্ন থেকে ফ্রান্সে ফেরার এই ঐতিহাসিক ফ্লাইটটির গতিপথ অনুসরণ করেছেন বিশ্বের প্রায় ৩৬ লাখ মানুষ। ফ্লাইটরাডার২৪-এর ইতিহাসে এটি দ্বিতীয় সর্বাধিক ট্র্যাক করা ফ্লাইট। ২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন বহনকারী রয়্যাল এয়ার ফোর্সের ফ্লাইটটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি ট্র্যাক করার রেকর্ডে শীর্ষে রয়েছে।

পরীক্ষামূলক এই ফ্লাইটের অংশ হিসেবে বিমানটি গত ২৩ জুলাই ফ্রান্সের তুলুজ থেকে উড্ডয়ন করে ১৯ ঘণ্টা ১৩ মিনিট আকাশপথে ভেসে ২৪ জুলাই অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবতরণ করে। এরপর মেলবোর্ন থেকে এটি ২৭ জুলাই আবার তুলুজের উদ্দেশ্যে রওনা হয়ে ২৪ ঘণ্টা ২৫ মিনিট বিরতিহীনভাবে উড়ে ২৮ জুলাই গন্তব্যে পৌঁছায়। তুলুজে ফেরার সময় বিমানটি মোট ১২ হাজার ৪৬০ নটিক্যাল মাইল পথ অতিক্রম করে। ফ্লাইটরাডার২৪-এর ডেটা দেখায়, এর রুটটি প্রশান্ত মহাসাগর, উত্তর আমেরিকা এবং আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে প্রসারিত ছিল।

এয়ারবাস মূলত কান্তাস এয়ারলাইন্সের জন্য এ৩৫০-১০০০ইউএলআর মডেলটি তৈরি করেছে। এয়ারলাইন্সটি ২০২৭ সাল থেকে সিডনি থেকে নিউ ইয়র্ক বা লন্ডনের মধ্যে বিরতিহীন ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। প্রজেক্ট সানরাইজ রুটের জন্য এয়ারলাইন্সটি ইতোমধ্যে ১২টি বিমানের অর্ডার দিয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে এর বুকিং শুরু হবে।

তুলুজ থেকে মেলবোর্নগামী প্রথম ফ্লাইটে চারজন এয়ারবাস পাইলট ও পাঁচজন ফ্লাইট-টেস্ট প্রকৌশলী ছিলেন, যারা দীর্ঘ ১৭ হাজার কিলোমিটার পথ পর্যবেক্ষণ করেন। তবে মেলবোর্ন থেকে তুলুজ ফেরার ফিরতি ফ্লাইটে টেস্ট ক্রুদের (তিনজন এয়ারবাস পাইলট ও পাঁচজন প্রকৌশলী) পাশাপাশি কান্তাসের দুজন পাইলটও ছিলেন।

ফিরতি ফ্লাইটের ক্যাপ্টেন এয়ারবাসের টেস্ট পাইলট জাভিয়ের পেপিন এক পোস্টে জানান, “নির্দিষ্ট সময়ে কান্তাস পাইলট যেন বিমানের নিয়ন্ত্রণ নিতে পারেন, সেভাবে সময়সূচি তৈরি করা হয়েছিল। প্রত্যেক পাইলট চার ঘণ্টার শিফটে দায়িত্ব পালন করেন এবং প্রতি দুই ঘণ্টা পরপর ক্রু পরিবর্তন করা হতো।

এই সমন্বিত ব্যবস্থার কারণে নতুন পাইলট ককপিটে এলে বিদায়ী পাইলটের সঙ্গে দুই ঘণ্টার ওভারল্যাপ করার সময় পেতেন।” পাইলটদের বিশ্রামের সুবিধার জন্য বিমানটিতে ‘টুইন ফ্লাইট ক্রু রেস্ট কম্পার্টমেন্ট’ রয়েছে, যা একে অপরকে বিরক্ত না করে বিশ্রামের জায়গায় যাওয়া-আসার সুবিধা দেয়। এছাড়া বিমানে অতিরিক্ত একটি ২০ হাজার ৯০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন ফুয়েল ট্যাংক যুক্ত করা হয়েছে, যা বিমানটিকে বাড়তি ১ হাজার নটিক্যাল মাইল উড়তে সাহায্য করে। সব মিলিয়ে বিমানটি এক টানা প্রায় ১০ হাজার নটিক্যাল মাইল পথ পাড়ি দিতে সক্ষম।

বর্তমানে বিশ্বের দীর্ঘতম বিরতিহীন ফ্লাইটের রেকর্ডটি রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের দখলে, যা নিউ ইয়র্ক ও সিঙ্গাপুরের মধ্যে ১৮ থেকে ১৯ ঘণ্টা উড্ডয়ন করে। তবে কান্তাস এয়ারলাইন্স তাদের আসন্ন ফ্লাইটের সময়সীমা ২১ ঘণ্টা ৪০ মিনিটের মধ্যে রাখার আশা করছে। এই দীর্ঘ ফ্লাইটে সর্বোচ্চ ২৩৮ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন, যার ৪০ শতাংশেরও বেশি আসন ফার্স্ট, বিজনেস এবং প্রিমিয়াম ইকোনমি টিকিটের জন্য বরাদ্দ থাকবে।

সূত্র: উইয়ন নিউজ





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html